[ দেশজুড়ে ]
দৌলতদিয়ায় দুই বাঘাইড়ের দাম ৪৭ হাজার
৩৯ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ৮০০ টাকায়- ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৯ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার মধ্যরাতে নদী সংলগ্ন বাহিরচর এলাকায় মাছ দুটি ধরা পড়ে।
৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে আমি খবর পাই- পদ্মায় বড় সাইজের দুটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে দৌলতদিয়ার আনু খাঁর আড়ত থেকে প্রতি কেজি ১১০০ টাকা দরে ৪২ হাজার ৯০০ টাকায় মাছ দুটি কিনি। এরপর আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ১২০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।
তিনি আরো বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় সাইজের বিভিন্ন মাছ ধরা পড়ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!