[ দেশজুড়ে ]
মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মিনাল হোসেন নামে ২৮ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনাল দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের আফতাব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন মিনাল। কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা মোড়ে পৌঁছালে মাটিবোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরটি উদ্ধার করা গেলেও চালক ইয়ামিন আলী পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!