মৃত মোমেনা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, কালবৈশাখী ঝড়ের সময় মোমেনা খাতুন ও তার স্বামী আমিনুল ইসলাম ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় ঘরের পাশে একটি লিচু গাছের ডাল ভেঙে টিনের চালে পড়লে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয় এবং তার স্বামী আহত হন।
এদিকে উপজেলার রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেয়া দোকানের প্রাচীর ভেঙে পড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আহতরা হলেন উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে সাইদুল ইসলাম, ইসরাফিল আলীর ছেলে ইউসুফ আলী, নূর ইসলামের ছেলে আবু বক্কর, বাক্কার আলীর ছেলে আক্কাস ও সদর উপজেলার তিতুদহ ইউপির সড়াবাড়িয়া গ্রামের মওলা কবীরের স্ত্রী ফুলসিরাতুল খাতুন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।