ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যার পানিতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২১ জুন ২০২২
বন্যার পানিতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ 
বন্যার পানিতে ভেসে আসা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যার পানিতে ভেসে আসা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদীর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্বর্ণামতি ব্রিজে বিশ্রাম নেয়া এক ট্রাক চালক নদীতে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে তিনি স্থানীয় লোকজনকে জানালে তারা নদীতে নেমে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত একটি অজ্ঞাত পুরুষের লাশ বলে নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসে। 

Advertisement

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যার পানিতে ভেসে আসা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এক ব্যক্তি জানান, নদীতে ভাসতে দেখা সেটি কোনো মানুষের লাশ কিনা না কি অন্য কোনো প্রাণির এজন্য তিনিসহ স্থানীয় আরো কয়েকজন নদীতে নামি এবং নদীতে নেমে কাছে গিয়ে দেখতে পাই সেটি একজন পুরুষের অর্ধগলিত লাশ। লাশটির হাতে এবং পায়ে দড়ি দিয়ে বাঁধা দেখতে পাওয়া যায়। লাশের শরীরে পচনও ধরেছে। সম্ভবত ৩-৪ দিন আগে তার মৃত্যু হতে পারে। বয়স আনুমানিক ৪০-৪৫ হবে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে থনা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের শরীরে পচন ধরায় মুখটাও ঠিকমতো চেনা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!