সোমবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।
কাঠপট্টির তপন গুহ ও কামারপট্টির অরুণ পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে দিচ্ছে। এ পর্যন্ত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে।
.png)
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. আবু আল হাসান জানান, দুইদিনে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়েছে। এ কারণে টিকা সংকট দেখা দিয়েছে। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধ লিখে দেওয়া হচ্ছে।