[ দেশজুড়ে ]
ছাগল খেতে লোকালয়ে অজগর, কুকুরের কামড়ে গেল প্রাণ
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে ছাগল খেতে এসে কুকুরের কামড়ে একটি অজগর সাপের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তেরোঘর এলাকায় এ ঘটনা ঘটে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি জহির মিয়া বলেন, কমলগঞ্জের সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের ভেতর তেরোঘর মাঠে ঘাস খাচ্ছিল একটি ছাগল। এ সময় ছাগলকে শিকার করতে আসে অজগর সাপটি। ছাগলটি পেঁচিয়ে ধরতেই চিৎকার দিতে দিতে ঘটনাস্থলেই মারা যায়।
একপর্যায়ে পাশে থাকা কুকুর ছুটে এসে অজগর সাপটিকে কয়েকটি কামড় দেয়। পরে লাউয়াছড়া বনের বনপ্রহরী জুলহাস ব্যাপারীসহ কয়েকজন মিলে অজগর সাপটিকে উদ্ধার করে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যান। সেখানে নেয়ার পর সাপটি মারা যায়।
.png)
লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর সাপ মারা যায়। অজগরটি প্রায় ১২ ফুট লম্বা ছিল।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!