ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে ছাগল চুরি, জনগণ দিলো ধাওয়া

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ২৩ জুন ২০২২
প্রাইভেটকারে ছাগল চুরি, জনগণ দিলো ধাওয়া
ছাগল চুরির সময় চোরদের ফেলে যাওয়া প্রাইভেটকার- ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদুল আজহা উপলক্ষে রংপুরে সক্রিয় হয়ে উঠেছে গরু-ছাগল চোর চক্র। এমনই একটি চক্র ছাগল চুরি করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণের ধাওয়ায় চুরি করা পাঁচটি ছাগল ও প্রাইভেটকার রেখে পালিয়ে যায় চোরেরা।

বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাইভেটকার ভাঙচুর ও উদ্ধারকৃত ছাগল পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, বানিয়াপাড়া এলাকায় সড়কের পাশ থেকে কয়েকটি ছাগল একটি প্রাইভেটকারে তুলে নিতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে তারা চোর চক্রের সদস্যদের ধাওয়া করে। এক যুবক মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধকরলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঐ সময় সড়কে থাকা একটি ছাগলকেও চাপা দেয় চোরেরা।

Advertisement

তিনি আরো জানান, এক পর্যায়ে নগরীর লাকিপাড়া এলাকায় প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়ে যায় চোরের দল। পরে জনগণ প্রাইভেটকার ভাঙচুর ও পাঁচটি ছাগল উদ্ধার করে থানায় নিয়ে যাসে। প্রাইভেটকারের মালিক ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!