ফাটলের পর নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের আত্রাই উপজেলার সাহাগোলা রেলস্টেশনের উত্তরে ২০০ ফুট সড়ক দেবে যায়। ফলে ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সড়ক বিভাগ বলছে, যেহেতু এটা চলমান কাজ সেহেতু ঠিকাদার কর্তৃপক্ষকেই এর মেরামতের দায়ভার বহন করতে হবে। কোনো বাড়তি বরাদ্দ এখানে দেওয়া হবে না।
স্থানীয় আলম হোসেন বলেন, শুরু থেকেই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ছিল। এসব অনিয়মের কথা বলতে গেলেই বলবে চাঁদা চাইছে। তাই কেউ কিছু বলে না।

নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, সড়ক দেবে যাওয়ার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে পাকা সড়ক খাড়াভাবে নিচ দিকে দেবে গেল এর কোনো হিসাব মেলাতে পারছি না। তবে স্থানীয় লোকজনের কাছে থেকে শুনেছি ওই স্থানে আগে নাকি অনেক গভীর ছিল এবং সেখানে কালো পচা মাটি ছিল। ঢাকার বিশেষজ্ঞ টিমকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা করে সঠিক কারণ জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)