ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিয়ালের কাছে মুরগি বর্গা!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২৭ জুন ২০২২
শিয়ালের কাছে মুরগি বর্গা!
রামু থেকে নুরুল হুদাকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নুরুল হুদা। ছিলেন ভবনের নিরাপত্তাকর্মী। কথা ছিল ভবনের নিরাপত্তায় থাকবেন সদা প্রস্তুত। কিন্তু সেই নিরাপত্তা দেওয়ার বদলে নিজেই চুরি করে নিয়ে যান পার্কিংয়ে থাকা মোটরসাইকেল। পাড়ি দেন অন্য জেলায়।

এরপর থেকে একদিন-দুদিন করে মাস পেরিয়ে গেলে হয়তো নুরুল হুদা ভাবতে থাকেন- পেয়ে গেছেন পার। কিন্তু তা আর হতে দেয়নি নাছোড়বান্দা পুলিশ। ঘটনার দেড় মাস পর কক্সবাজারের রামু থেকে নুরুল হুদাকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম নগরের চকবজার থানার এসআই আবু জাহের মোল্লা। এর আগে, রোববার তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এসআই আবু জাহের মোল্লা জানান, গত ৪ মে চকবাজার থানার মৌসুমী রোডের একটি ভবনের নিচতলা থেকে সাগর চক্রবর্তী নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান ভবনেরই নিরাপত্তাকর্মী নুরুল হুদা। এরপর থেকে তাকে গ্রেফতারে তৎপরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় রোববার কক্সবাজারের রামুর নিজ বাড়ি থেকে নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে একই জেলার চকরিয়ার একটি বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!