তিনি সান্তাহার কলসা কোচকুড়ি এলাকার মৃত গোরি মন্ডলের ছেলে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে কলসা কোচকুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে তার ছেলে শাওন মন্ডল জানান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে নজরুল ইসলাম নামের ঐ বৃদ্ধ তার বাসার পাশে পুকুরে গোসল করতে যান। বৃদ্ধ বাবার বাসায় ফিরতে দেরি হওয়ায় ছেলে পুকুর ঘাটে গিয়ে দেখতে পান পুকুর পাড়ে তার বাবার লুঙ্গি ও লাঠি পড়ে রয়েছে। এরপর পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায় তার বাবার ডুবন্ত মরদেহ তুলেন।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত মামলা হয়েছে।