ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে নিজ নিজ পরকীয়া প্রেমিকের সঙ্গে বউ-শাশুড়িকে ধরলো এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২৯ জুন ২০২২
ঘরে নিজ নিজ পরকীয়া প্রেমিকের সঙ্গে বউ-শাশুড়িকে ধরলো এলাকাবাসী
(ছবি: সংগৃহীত)

গভীর রাতে প্রেমিকের সঙ্গে বসতঘর থেকে পুত্রবধূ ও শাশুড়িকে আটক করেছে এলাকাবাসী। এরপর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, ওই পুত্রবধূ ও শাশুড়ির সঙ্গে এই দুই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক। এ কারণে তারা প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত চারজন বর্তমানে থানায় আছেন বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি।

Advertisement

এদিকে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন আটককৃতরা। এখন বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানিয়েছেন আটক পুত্রবধূ এবং তার প্রেমিক। তারা বলেন, আমাদের ১১ বছরের সম্পর্ক। এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গানেন্দ্রনাথ বসাক জানান, ঘটনার রাতে ঘরে দুই যুবকের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা পুত্রবধূ ও শাশুড়িসহ তাদের আটকে রাখেন। পরে বুধবার সকালে তাদের পুলিশে সোপর্দ করেন তারা।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম দুপুরে বলেন, ছেলের বউ, শাশুড়ি ও তাদের দুই পরকীয়া প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!