[ দেশজুড়ে ]
ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, যুবকের যাবজ্জীবন
দণ্ডিতকে কারাগারে পাঠায় আদালত
নাটোরে ডেকে নিয়ে বন্ধুকে হত্যায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পিপি সিরাজুল ইসলাম।
দণ্ডিতের নাম মাসুদ রানা। ৩২ বছর বয়সী মাসুদ নাটোরের লালপুর উপজেলার মোমিন গ্রামের মঞ্জিলপুকুরের বাসিন্দা।
.png)
পিপি সিরাজুল ইসলাম জানান, বেড়ানোর কথা বলে জুয়েলকে ডেকে নেন মাসুদ। পরদিন মঞ্জিলপুকুর কলেজ সংলগ্ন এলাকা থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৬ সালের ২৬ জুন তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা জহুরুল ইসলাম। এরপর তদন্ত শেষে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। আয়নাল ও মুকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!