অভিযুক্ত যুবকের নাম মো. সাদ্দাম হোসেন। গত শুক্রবার (২৪ জুন) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটি নানার বাড়িতে থাকে। কয়েক দিন আগে শিশুটি তার মা-বাবার বাড়িতে আসে। অভিযুক্ত সাদ্দাম তাদের প্রতিবেশী। প্রায় সময় তার (সাদ্দাম) মেয়ের সঙ্গে খেলাধুলা করত ওই শিশুটি। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটির মা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সাদ্দামের ঘরে গিয়ে দেখেন স্ত্রী-মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে আছে। অপর কক্ষে সাদ্দাম তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তার চিৎকারে সাদ্দাম শিশুটি ছেড়ে দেয় এবং তার হাত-পা ধরে ক্ষমা চায়। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।