[ দেশজুড়ে ]
মাছ ধরতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঐ উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- লাউফুলা গ্রামের মোস্তফা আলীর ছেলে তানভীর এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম।
আলোকদিয়া ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম জানান, সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। ঐ সময় লিমন তাদের পানিতে পড়ে যাওয়ার কথা বাড়িতে জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!