[ দেশজুড়ে ]
জয়পুরহাটে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
গ্রেফতারকৃত বৃদ্ধ
জয়পুরহাটের কালাইয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার দুপুরে ওই বৃদ্ধকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে উদয়পুরের মধুবন বিদ্যালয় মাঠে খেলছিল ওই শিশু ও তার মামাতো ভাই পলাশ (৭)। এ সময় নুরুল ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়।
.png)
কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমের (শিশু) জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!