ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাটেই মারা গেল ৪ লাখে বিক্রি না করা ষাঁড়

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৮ জুলাই ২০২২
হাটেই মারা গেল ৪ লাখে বিক্রি না করা ষাঁড়
হাটের ৫০০ কেজির গরুটি মারা যায়

কিশোরগঞ্জের হোসেনপুরে পশুর হাটে বিক্রির আগেই একটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। গরুটি স্ট্রোক করে মারা গেছে বলে ধারণা মালিকের।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গরুর হাটে গরুটি মারা যায়। হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন ছিল প্রায় ৫০০ কেজি। মারা যাওয়ার আগে বাজারে এটির দাম উঠেছিল চার লাখ টাকা।

গরুটির মালিকের নাম আল-আমিন। তিনি হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের আল-আমিন। ষাঁড়টির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

Advertisement

আল-আমিন বলেন, বৃহস্পতিবার বিকেলে ষাঁড়টি বিক্রির জন্য হোসেনপুর হাটে নিয়ে যাই। চার লাখ টাকা দাম বলার পরও আরো বেশি দামের আশায় বিক্রি করিনি। এখন আমার সর্বনাশ হয়ে গেল।

প্রত্যক্ষদর্শী বলেন, প্রচণ্ড গরমে গরুটি স্ট্রোক করে বলে মনে হচ্ছে। আমরা পানি, বরফ দিয়েছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গরুটি মারা যায়।

হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, গরুর হাটে আমাদের একটি মেডিকেল টিম ছিল। ষাঁড় অসুস্থ হওয়ার সংবাদ আমরা পাইনি। তাৎক্ষণিকভাবে খবর পেলে হয়তো গরুটি বাঁচানো যেতো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!