ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিমানে চড়ে ঢাকার পথে কসাইরা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ৯ জুলাই ২০২২
বিমানে চড়ে ঢাকার পথে কসাইরা
ফাইল ফটো

রাত পোহালেই দেশজুড়ে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন সকালে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। তবে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকুটি নিয়ে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কসাইরা বাস ও ট্রেনে করে ঢাকায় আসেন। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। অন্য বাহন ছাড়াও এবার বিমান চড়ে ঢাকায় আসছেন কসাইরা।

এ বিষয়ে বেঙ্গল ট্রাভেলসের মালিক তোফায়েল আহম্মেদ জুয়েল জানান, প্রায় ১৫ থেকে ২০ জন কসাই তার কাছে বিমানের টিকিট নিয়েছেন। দিনাজপুরের বিমানের রো যারা টিকিট বিক্রি করেন তাদের মাধ্যমেও কসাইরা ঢাকায় যাচ্ছেন। আবার অনেকেই ফিরতি টিকিটের জন্যও বলে রেখেছেন।

দিনাজপুরের কসাইদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকেই বিমানে, ট্রেনে ও বাসে করে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। অনেকে ঢাকায় পৌঁছেও গেছেন। ঢাকায় যাওয়ার আগেই তারা পশু জবাই ও মাংস কাটার দরদাম নিয়ে চুক্তি করে যান। কারা কারা পশু জবাই দেবেন তাদের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হন তারা।

Advertisement

স্থানীয় কসাইরা জানান, এবার পশু জবাই ও মাংস কাটার জন্য রেট ধরা হয়েছে পশুর দামের প্রতি হাজারে ২৫০ টাকা। অর্থাৎ ১০ হাজার টাকা দামের পশু হলে কসাইদের জবাই ও মাংস কাটার জন্য দিতে হবে আড়াই হাজার টাকা। আর লাখ টাকার পশুর জন্য কসাইকে দিতে হবে ২৫ হাজার টাকা। একই সঙ্গে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও পশুর ক্রেতাদের করতে হয় ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!