ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশবাড়ীতে ৮০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ৯ জুলাই ২০২২
পলাশবাড়ীতে ৮০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার
উদ্ধারকৃত চাল- ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীর পবনাপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ৮০ বস্তা ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঐ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে এ চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শনিবার পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

শনিবার দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, ঈদুল আজহা উপলক্ষে পবনাপুর ইউনিয়নের ৩ হাজার ৩২৯ জনকে ১০ কেজি করে ৮৩২ মণ চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণের পর ৮০ বস্তা থেকে যায়। পরে ঐ চাল আব্দুস সামাদ নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন চেয়ারম্যান। পরে ৮০ বস্তা চাল ব্যবসায়ী ভ্যানযোগে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেয়ে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পবনাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. কামরুজ্জামান। তিনি ৩০ কেজির ৮০ বস্তা চাল উদ্ধার করেন।

Advertisement

পলাশবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব চাল ঐ ব্যবসায়ী কীভাবে ক্রয় করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী শনিবার বিকেলে জানান, চাল উদ্ধারের ঘটনায় আব্দুস সামাদ নামে এক চাল ব্যবসায়ীসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!