[ দেশজুড়ে ]
আতশবাজি ফোটাতে গিয়ে ঝলসে গেল শিশুর ২ চোখ
ফাইল ছবি
খুলনায় আতশবাজি ফোটাতে গিয়ে মো. তামিম নামে ১০ বছর বয়সী এক শিশুর দুই চোখ ঝলসে গেছে।
শনিবার রাত ৯টার দিকে নগরীর বানরগাতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তামিম একই এলাকার আব্দুল হালিমের ছেলে।
স্থানীয়রা জানায়, ঈদের আনন্দ উপলক্ষে বন্ধুদের সঙ্গে আতশবাজি ফোটাচ্ছিল তামিম। এ সময় অসাবধানতাবশত তামিমের নিজের হাতেই বিস্ফোরিত হয়। এতে তার দুই চোখ ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সবুজ বলেন, তমিমের দুই চোখই আতশবাজির বারুদ ঢুকেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!