শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব সোনাতলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি ছিলেন।
আহতরা হলেন- দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।
.png)
সোনাতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন বলেন, বিকেলে হাবিব, আব্দুর রাজ্জাক ও ফয়সাল একটি মোটরসাইকেলে উপজেলার ভেলুরপাড়া থেকে সোনতলা সদরের দিকে রওনা দেন। উপজেলার সদর রানীরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে পড়ে আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন হাবিব। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাবিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
সোনাতলা থানার ওসি জালাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশা ফেলে পালিয়ে গেছেন চালক। অটোরিকশাটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।