[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মুসাব্বির আহমেদ সাদনান- ফাইল ফটো
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে ডুবে ২২ মাস বয়সী মুসাব্বির আহমেদ সাদনান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদনান ঐ গ্রামের কৃষক মাসুম বিল্লাহ ও ময়না বেগম দম্পতির সন্তান।
জানা গেছে, শিশুটির মা ময়না বেগম সোমবার দুপুরে সাদনানকে ঘরে রেখে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় সাদনান ঘরেই খেলছিল। হঠাৎ সবার অজান্তে সাদনান প্লাস্টিকের মগ হাতে নিয়ে পুকুরে চলে যায়। গোসল শেষে ফিরে সাদনানের মা বুঝতে পারেন তার সন্তান বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে প্লাস্টিকের মগের সঙ্গে সাদনানকে ভাসতে দেখেন মা ময়না বেগম।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!