ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে বান্দরবা‌নে পর্যটকদের উপচেপড়া ভিড়

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১২ জুলাই ২০২২
প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে বান্দরবা‌নে পর্যটকদের উপচেপড়া ভিড়
বান্দরবানের একটি পর্যটন কেন্দ্র- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবছরই ঈদের আনন্দ উপ‌ভোগ কর‌তে হাজা‌রো পর্যটক ছু‌টে আসেন বান্দরবা‌নের পর্যটন কেন্দ্রগু‌লো‌তে। এবারো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে পর্যটকদের উপচেপড়া ভিড়। প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে এসব স্থানে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের পর্যটন স্পটগু‌লো। ঈদের দিন থে‌কেই বান্দরবানের দর্শনীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, বগালেক, শৈলপ্রপাত, প্রান্তিক লেকসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।

বান্দরবা‌নে বেড়া‌তে আসা পর্যটক লাভলী আকতার বলেন, বান্দরবা‌নের পর্যটন কেন্দ্রগু‌লো খুবই সুন্দর। এগু‌লো নজর কা‌ড়ে সবার। দে‌শে এত সুন্দর পর্যটন কেন্দ্র র‌য়ে‌ছে তা নি‌জের চো‌খে না দেখ‌লে বিশ্বাসই করা যায়না।

Advertisement

ঢাকা থে‌কে আসা ইকরামুল করিম জানান, তি‌নি ঈদে সপ‌রিবা‌রে বান্দরবান বেড়া‌তে ‌এসেছেন। এরই ম‌ধ্যে মেঘলা, নীলাচল, নীল‌গি‌রিসহ বেশ ক‌য়েক‌টি পর্যটন কেন্দ্র ঘু‌রে দে‌খে‌ছেন। সবগু‌লো কে‌ন্দ্রেই তি‌নি প‌রিবার নি‌য়ে অন‌্যরকম আনন্দ উপ‌ভোগ ক‌রে‌ছেন।

পর্যটকরা যাতে নিরাপদ-নির্বিঘ্নে পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে পারেন সেজন্য ট‌্যু‌রিস্ট পু‌লিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বান্দরবান জো‌নের ট‌্যু‌রিস্ট পু‌লিশ সুপার মো. আব্দুল হালিম ব‌লেন, পর্যটক‌দের নিরাপত্তার কথা ভে‌বে এবার ট‌্যু‌রিস্ট পু‌লি‌শের ঈদের ছু‌টি বা‌তিল করা হয়েছে। এছাড়া পর্যটক‌দের নিরাপত্তার জন‌্য প্রতি‌টি সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!