[ দেশজুড়ে ]
যশোরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল তরুণের
প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় স্বাধীন নামে ১৭ বছরের এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো দুই আরোহী। আহত হাসান ও ইমনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চৌগাছা-যশোর রোডে কয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল যশোর থেকে চৌগাছায় যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক যশোরের কাঁঠাল তলার বাসিন্দা জাহিদুলের ছেলে স্বাধীন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের অপর দুই আরোহী একই এলাকার ইবাদতের ছেলে ইমন ও হাছান আলী গুরুতর আহত হয়েছেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!