ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৭, ১৩ জুলাই ২০২২
তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত  
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় রবিউল আলম রবু নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল একই গ্রামের নওশাদ আলীর ছেলে।

ইউপি সদস্য জেম আলী ও নিহতের জামাই আরিফুল ইসলাম জানান, রবিউলের একটি ছাগল বেঁধে রাখে প্রতিবেশী দাউদের ছেলে কালুর পরিবার। এ নিয়ে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালুর পক্ষের একজন শাবল দিয়ে রবিউলের মাথায় আঘাত করেন। এতে রবিউল গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের হোসেন বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!