ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৪ জুলাই ২০২২
আশুগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
আশুগঞ্জ উপজেলার গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম এই বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম শিশু জন্ম নেয়ার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে গ্রাম পুলিশদের ভূমিকা রাখার তাগিদ দেন। 

Advertisement

আশুগঞ্জের ইউএনও অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক, নবাগত সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মাবুদ প্রমুখ।

উপজেলার ৮টি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!