ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৫ জুলাই ২০২২
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি- ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় মাহিমা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিমা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মেরুল বাড্ডা আফতাবনগর থেকে কয়েকজন নারায়ণগঞ্জের পানাম সিটিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে নিয়ে আসলে মাহিমা নামে একজন মারা যান।

এদিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, কাঁচপুর থেকে একটু পূর্ব পাশে দরিয়াকান্দি নামক স্থানে একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা পরপরই বাসটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!