ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী চম্পা, অভিমানে যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ১৫ জুলাই ২০২২
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী চম্পা, অভিমানে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি

চট্টগ্রামে বিচ্ছেদের কথা বলে রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় মো. রুবেল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে নগরের খুলশীর জালালাবাদ সিবিস হাউজিং এলাকার শহীদ টিটও’র বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ভোরে খালা ফাতেমা ঘুম থেকে উঠে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খুলশী থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে স্বামী রুবেলের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বিচ্ছেদের কথা বলে বাসা থেকে বাপের বাড়ি চলে যান স্ত্রী চম্পা।

Advertisement

খুলশী থানার এসআই দিপলু বড়ুয়া জানান, ভোরে খালা ফাতেমা ঘুম থেকে উঠে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খুলশী থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দিপলু বড়ুয়া আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!