[ দেশজুড়ে ]
খুলনায় গোসলে নেমে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে আরাফাত নামে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে খুলনা মহানগরীর আইজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরাফাত খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কঞ্জারভেন্সি বিভাগের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় ইকরা মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
কেসিসির সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোল্লা মারুফ রশিদ বলেন, দুপুর ১২টার দিকে আইজার মোড়ের পুকুরে গোসলে নামে আরাফাতসহ আরো ছয়-সাতজন। সবাই গোসল করে উঠলেও আরাফাত না আসায় খুঁজতে থাকে ছোট ভাই। পরে প্রতিবেশীরা আরাফাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!