নিহত শাম্মী আক্তার (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী গ্রামের কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।
জানা যায়, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ি জেলা শহরের পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় নয়নপুর এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূ মারা গেছেন। আমরা তার ইসিজি পরীক্ষা করে মৃত ঘোষণা করেছি। তার গলায় ফাঁস দেওয়ার মতো চিহ্ন পাওয়া গেছে।