সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সন্ন্যাসীর চর ইউপির চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম মাদবর সন্ন্যাসীর চর ইউপির সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।
জানা যায়, দুপুরে নিজ বাড়ির সামনে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন সালাম। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আশেপাশের লোকজন এসে তার মরদেহটি উদ্ধার করে।
.png)
শিবচর হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।