[ দেশজুড়ে ]
সৈকতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
মো. আব্দুল্লাহ
কক্সবাজারের ইনানীতে সৈকতে গোসল করতে নেমে মো. আব্দুল্লাহ নামে ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হোটেল রয়েল টিউলিপের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল্লাহ এ বছর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তিনি ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকার মো. শহিদের ছেলে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান বলেন, ঢাকা থেকে মা ও কয়েকজন আত্মীয়ের সঙ্গে কক্সবাজারে ঘুরতে আসেন আব্দুল্লাহ। বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বে ওয়াচ ও সি পার্ল বিচ রিসোর্টের মাঝামাঝি সৈকতে গোসলে নামেন তিনি। গোসল শেষে সবাই উঠে এলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
.png)
তিনি আরো বলেন, আব্দুল্লাহকে উদ্ধারে কাজ শুরু করেছে ইনানীর ট্যুরিস্ট পুলিশ। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বিচকর্মীদেরও খবর দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!