কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসিন ফরহাদ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
নিহত তাসিন ফরহাদ কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার নূরুল আজিমের পুত্র এবং কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
.png)
নিহতের বাবা নূরুল আজিম জানান, আমার ছেলের ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হবে। ভালো একজন মানুষ হবে। তাকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। রাতে মোটরসাইকেল চালিয়ে পর্যটন জোন কলাতলী গেলে সেখানে পিছলে গাড়িসহ দুমড়ে মুচড়ে পড়ে যায় তাসিন । এতে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর সকালের দিকে কিছুটা উন্নতও হয়েছিলো। কিন্তু হঠাৎ অবস্থা আশঙ্কাজক হয়ে পড়ে। এর মধ্যে বেলা সাড়ে ১১ টার দিকে সদর হাসপাতালের আইসিওতে মারা যান তিনি।
কক্সবাজার সদর থানার ওসি মো. শেখ মুনির উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।