ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাসের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২০ জুলাই ২০২২
বরিশালে বাসের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
দুর্ঘটনাস্থল-ছবি সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসির বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ছয় যাত্রী নিহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেলে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার দুর্ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন।

তিনি জানান, দুর্ঘটনা তদন্তে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গৌতম বাড়ৈকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

Advertisement

কমিটির অন্য দুই সদস্য হলেন, বিআরটিএ বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বিআরটিসি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!