ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফসলি জমিতে মাদকসেবীর নিথর দেহ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ২২ জুলাই ২০২২
ফসলি জমিতে মাদকসেবীর নিথর দেহ
ফাইল ছবি

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া এলাকায় ফসলি জমি থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শাহ আলম। ৩০ বছর বয়সী শাহ আলম রায়মাঝিড়া পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন শাহ আলম। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার সকালে ফসলি জমিতে কাজ করতে গিয়ে শাহ আলমের মরদেহ দেখে পুলিশে খবর দেন কৃষকরা। পরে মরদেহটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তার খাদ্যনালীতেও জটিলতা ছিল। তবে জটিল রোগে আক্রান্ত হয়েও নিয়মিত মাদক সেবন করতেন শাহ আলম। তাকে হত্যা করা হতে পারে এমন কোনো অভিযোগ পরিবার থেকে ওঠেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!