শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের পরিচালক বলেন, করোনা ইউনিটের ৩০ নম্বর ওয়ার্ডে রাতে করোনা উপসর্গে তাদের মৃত্যু হয়েছে। ১৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে আ স ম আ মান্নান (৮৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ১২ জুলাই রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
.png)
এদিকে, রামেক হাসপাতালের ল্যাবে করোনার কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে মেডিকেলের কলেজের ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে রাজশাহীর একজন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহীর নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ ভাগ।