শুক্রবার গভীর রাতে উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে। জিমাম সুনামগঞ্জ শহরের আরপিনগর গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিয়ের পর শ্বশুরবাড়িতে বেড়াতে যান জিমাম। সেদিন ছিল তার বাসর রাত। শেষ রাতে ওই বাড়ির পাশে আকবর আলী নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে যান তিনি। দীর্ঘক্ষণ পার হলেও ঘরে না ফেরায় তাকে ডাকতে স্বজনদের পুকুরপাড়ে পাঠান নববধূ। এ সময় তারা জিমামের মরদেহ ভাসতে দেখেন পুকুরে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
.png)
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, প্রেমিকাকে পালিয়ে বিয়ে করেন জিমাম। শুক্রবার বাসর রাতে গোসল শেষে পুকুর ঘাটে পা পিছলে পানিতে পড়ে যান। সাঁতার না জানায় পুকুরে ডুবে মারা যান তিনি।
গোসল শেষে পুকুর থেকে পাড়ে ওঠার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে তলিয়ে জিমাম মারা যান বলে দাবি কনের বাড়ির লোকজনের।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, বাসর রাতে গোসল করতে গিয়ে বরের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।