ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন ও সেতুকে রেখে চলে গেল পদ্মা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২৩ জুলাই ২০২২
একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন ও সেতুকে রেখে চলে গেল পদ্মা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামে তিন শিশুর মধ্যে পদ্মার মৃত্যু হয়েছে। তবে স্বপ্ন ও সেতু সুস্থ আছে।

শনিবার বিকেলে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে পদ্মা নামে শিশুটির মৃত্যু হয়। তার বাবা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিন শিশুসন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের মা মোবাইল ফোনে পদ্মার অসুস্থতার কথা জানান। তিনি বাড়িতে আসার আগেই পদ্মার মৃত্যু হয়। তবে বাকি দুই শিশু সুস্থ আছে।

Advertisement

গত ১৮ জুলাই বিরামপুরের একটি হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি জেনেছি। বাকি দুই শিশুকে হাসপাতালে এনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!