ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে জন্ম: চার বোনকে রেখে মারা গেল ভাই

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ৩ নভেম্বর ২০২১
একসঙ্গে জন্ম: চার বোনকে রেখে মারা গেল ভাই
একসঙ্গে জন্ম নেয়া পাঁচ ভাই-বোন

কুষ্টিয়ায় সিরাজ ছাড়াই একসঙ্গে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে একজন মারা গেছে। বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালেই বাচ্চাটির মৃত্যু হয়। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন জানান, সিজার ছাড়াই একসঙ্গে পাঁচ শিশুর জন্ম দেশে এই প্রথম। শিশুদের মধ্যে চারজন মেয়ে ও একজন ছেলে ছিল। ছেলেটি বুধবার সকালে মারা গেছে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। তবে বাকি শিশুদের বাঁচাতে সব ধরনের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, বাচ্চাগুলো কম ওজনের। এ কারণে তাদের সার্ভাইভ করা কঠিন। তাদের রাখার জন্য হাসপাতালে প্রয়োজনীয় আইসিইউ সাপোর্ট নেই। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়ার দরকার। তবে বাচ্চাগুলোর বাবা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এখানে রেখেই চিকিৎসা দিতে চাচ্ছেন।

Advertisement

বাচ্গুচালোর বাবা সোহেল রানা বলেন, আমি শ্রমিকের কাজ করি। বাচ্চাদের ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মতো টাকা আমার নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!