ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল বস্তা, খুলতেই মিলল কিশোরীর লাশ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২৪ জুলাই ২০২২
পুকুরে ভাসছিল বস্তা, খুলতেই মিলল কিশোরীর লাশ
পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ

শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে মীম আক্তার নামে ১৩ বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের আবু সাইদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মীম একই গ্রামের মমিন মিয়ার মেয়ে ও আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, মীম কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। মাঝে মধ্যে সে বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতো। আবার দু-একদিন পর ফিরে আসতো। শুক্রবার সন্ধ্যায় বাকাকুড়া বাজারের উদ্দেশ্যে বের হয় মীম। এরপর আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

Advertisement

রোববার দুপুরে গ্রামের আবু সাইদের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বস্তাটি থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেন তারা। পরে বস্তাটি থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইগাতী-নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন বলেন, লাশটি প্রায় অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!