ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলিকপ্টারে বউ আনলেন ডিশ ব্যবসায়ী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ২৪ জুলাই ২০২২
হেলিকপ্টারে বউ আনলেন ডিশ ব্যবসায়ী
হেলিকপ্টারে চড়ে বিয়ে

কুমিল্লার হোমনায় বাবার ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন সাইফুল ইসলাম নামে এক ডিশ ব্যবসায়ী। একই সঙ্গে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন হেলিকপ্টারে।

শনিবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুল একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি চান্দেরচর বাজারের ডিশ ব্যবসায়ী।

ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, শনিবার বিকেলে পার্শ্ববর্তী ঘাগুটিয়া ইউনিয়নের দড়িরচর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে সাইফুলের বিয়ে হয়। বাবার ইচ্ছাপূরণে বরের সাজে হেলিকপ্টারে করে কনের বাড়িতে যান সাইফুল। পরে নতুন বউ নিয়ে হেলিকপ্টারে নিজ বাড়িতে ফেরেন। দড়িরচর ঈদগাহ মাঠে হেলিকপ্টারে করে আসা বরকে দেখতে ভিড় জমান কনের বাড়ির আশপাশের লোকজন।

Advertisement

বর সাইফুল ইসলামের বাবা আমিরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের আশা ছিল আমার ছেলে সাইফুল বিয়ে করে হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে আসবে। সেই প্রত্যাশা পূরণে আমার ছেলে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি এসেছে। আমি ভীষণ খুশি হয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!