ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় রাইফেল-গুলিসহ আটক ২

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ২৫ জুলাই ২০২২
খুলনায় রাইফেল-গুলিসহ আটক ২
রাইফেল ও গুলিসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় কাটা রাইফেল, পাঁচ রাউন্ড গুলি, রাম দা ও ছুরিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে খুলনার দিঘলিয়া থানাধীন ৩নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেয়াড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার যোগীপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুলতান সরদারের ছেলে রাজিব হোসেন এবং দিঘলিয়ার সেনহাটি এলাকার শামসুল আলমের ছেলে ইসমাইল হোসেন।

Advertisement

দিঘলিয়া থানা সূত্রে জানা গেছে, রাজিব অনেক দিন ধরে খুলনার ফুলবাড়ি গেট এলাকায় বাড়ি ভাড়া করে তার স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। দুই মাস আগে তিনি স্ত্রীকে নিয়ে দেয়াড়া পশ্চিমপাড়া এলাকার রিনা বেগমের বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঐ বাড়ি থেকে দুইটি রাম দা, একটি ছুরি, সেলাই রেঞ্জ, কাটা রাইফেল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় রাজিব হোসেন এবং তার সঙ্গে থাকা ইসমাইল হোসেনকে আটক করা হয়।

দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী বলেন, রাজিব হোসেনের নামে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আটক খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!