ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত গর্তে মিলল কোমরে ইট বাঁধা নারীর লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২৫ জুলাই ২০২২
পরিত্যক্ত গর্তে মিলল কোমরে ইট বাঁধা নারীর লাশ
গাজীপুর জেলার মানচিত্র: ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ওই গর্তের পানিতে বিবস্ত্র নারীর লাশ ভাসতে দেখেন তারা। স্থানীয় একজন গরু চড়াতে গিয়ে গর্তে ওই নারীর লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এলাকাবাসীর ধারণা, খুনিরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে কোমরে ইট বেঁধে গর্তের পানিতে ফেলে রেখেছে।

Advertisement

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম গর্তের পানি থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, প্রায় ২০ ফুট গভীর পরিত্যক্ত গর্তে ছিল ওই লাশ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!