মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় মোমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরেননি। পরদিন সকালে জগপুর এলাকায় বাগানের মধ্যে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানালে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
.png)
আইনি প্রক্রিয়ার বিষয়ে ওসি জানান, ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। তবে এ ঘটনায় পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।