ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শখ করে গেলেন মাছ ধরতে, ফিরলেন লাশ হয়ে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ২৬ জুলাই ২০২২
শখ করে গেলেন মাছ ধরতে, ফিরলেন লাশ হয়ে
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় জোয়ার-ভাটা খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রুবেল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর উপজেলার ডুলাহাজারা ইউপির মালুমঘাটের পশ্চিমে পানখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।  রুবেল ডুলাহাজারা  ইউপির ১নং ওয়ার্ড রিংভং ছগিরশাহকাটা এলাকার নুরুচ্ছাফ বাবুলের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।

রুবেলের প্রতিবেশি দলিল আহমদ বলেন, রোববার বিকেলে শখের বসে বাড়ি থেকে জাল নিয়ে পাশের পানখালী খালে মাছ ধরতে যান রুবেল। কিন্তু রাত শেষেও বাড়ি না ফেরায় রুবেলের স্ত্রী এলাকার বিভিন্ন লোকজন কাছে খোঁজ খবর নেন। ফাঁসিয়াখালীর দুইজন লোকের সঙ্গে রেুবেল নৌকা নিয়ে খালটি পারাপার হচ্ছিল বলে তাতে জানান কয়েকজানান। পরে রুবেল পানখালী খালে থেকে গেলেও বাকী দুইজন জেলে খালের পশ্চিম দিকে মাছ ধরতে যান।

Advertisement

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, মাছ ধরতে গিয়ে রুবেল একদিন নিখোঁজ ছিলেন। বিষয়টি উপজেলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে রুবেলের লাশ উদ্ধার করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!