গ্রেফতারকৃত যুবকের নাম হৃদয় মিয়া (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
.png)
জানা যায়, ওমান প্রবাসী যুবক হৃদয়ের সঙ্গে মোবাইলে সোনারগাঁ এলাকার বাসিন্দা ওই নারীর পরিচয় হয়। চলতি বছরের জানুয়ারিতে হৃদয় দেশে ফিরেন। এরপর থেকে ওই নারীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন তিনি। বিশেষ করে বন্দরের সায়েরা গার্ডেন রিসোর্টে নিয়ে তাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ৩১ মে সায়েরা গার্ডেনে পুনরায় তাকে ধর্ষণ করেন হৃদয়। পরে ভুক্তভোগী নারী বিয়ের চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনার পর ভুক্তভোগী হৃদয়ের বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। কিন্তু হৃদয়ের ভাই ও তার স্বজনরা উল্টো তাকে ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেন। বাধ্য হয়ে সোমবার রাতে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সোমবার রাতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় একজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।