শনিবার (৩০ জুলাই) দুপুরে র্যাব-১১’র সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফেনী সদর থানাধীন মহম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সহিদুল ইসলাম (৪২) চট্টগ্রামের চন্দাইসের পশ্চিম হাসানদত্তি এলাকার মো. ইমাম হোসেনের ছেলে।
.png)
র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গত ১৫ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০-১২ জন শিক্ষার্থী দুটি প্রাইভেটকারযোগে সোনারগাঁয়ের পানাম সিটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকৃত একটি প্রাইভেটকারকে সায়েদাবাদগামী সৌদিয়া পরিবহন বাসচালক ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।
আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মোছা. সুমাইয়া রহমান মাহিমা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহীম মাহমুদ রাহাত (২৭) হার্ট স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা গত ১৬ জুলাই সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বাসচালকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।