[ দেশজুড়ে ]
কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা
ফাইল ফটো
পটুয়াখালীর মহিপুরে ফাঁস দিয়ে সাথী আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার বিকেলে মহিপুর সদর ইউপির সেরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাথী আক্তার ঐ গ্রামের পারভেজের স্ত্রী। এ দম্পতির ঘরে দুই বছর বয়সী এক কন্যা রয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। দিনমজুর স্বামীর সঙ্গে সাথীর প্রায়ই ঝগড়া হতো। রোববার দুপুরেও কিস্তির টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়। তবে আত্মহত্যার সময় তার স্বামী মাছের আড়তে ছিলেন।
.png)
মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!