[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবদল নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় যুবদল নেতা সুমন পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন।
.png)
তিনি বলেন, সুমন দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মিরন হত্যা মামলায় সুমন পাটওয়ারী গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
জানা গেছে, সুমন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরন হত্যা মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মিরনকে গুলি করে হত্যা করা হয়। তিনি দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!