ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয়নগরে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১ আগস্ট ২০২২
বিজয়নগরে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

Advertisement

তিনি আরো জানান, তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে খাঁটিহাতা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!