মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নেয়া হয়। মাছটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুক মানুষ।
এফবি বিলকিস ট্রলারের জেলে হাছানুল মাঝি বলেন, তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে জাল ফেলি। মঙ্গলবার আমার জালে ৬০ কেজির শোল মাছটি ধরা পড়ে। মাছটি আলীপুরে নিয়ে বিক্রি করি। এত বড় মাছ সবসময় পাওয়া যায় না।
.png)
স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান বলেন, মাছটি ২০ হাজার টাকায় কিনেছি। এটি সামুদ্রিক শোল মাছ। সমুদ্রে বড় আকারের যে মাছগুলো পাওয়া যায় এর মধ্যে এটি একটি। এ মাছ অনেক সুস্বাদু তাই ঢাকায় পাঠানো হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটি নিয়ে গবেষণা করা প্রয়োজন।